বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

২০২৬ সালের ফিতরা: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

২০২৬ সালের ফিতরা: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

ফাইল ছবি

জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি ২০২৬ সালের ফিতরার সর্বনিম্ন জনপ্রতি ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক, উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য আলেমরা।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, মুসলিমরা ফিতরা দিতে পারেন আটা, যব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি দিয়ে। মুফতি মাওলানা আবদুল মালেক জানান, জনপ্রতি ফিতরা নির্ধারণের হিসাব অনুযায়ী –

আটা/গম: ১ কেজি ৬৫০ গ্রাম, বাজার মূল্য ১১০ টাকা

যব: ৩ কেজি ৩০০ গ্রাম, বাজার মূল্য ৫৯৫ টাকা

কিশমিশ: ৩ কেজি ৩০০ গ্রাম, বাজার মূল্য ২,৬৪০ টাকা

খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম, বাজার মূল্য ২,৪৭৫ টাকা

পনির: ৩ কেজি ৩০০ গ্রাম, বাজার মূল্য ২,৮০৫ টাকা

এতে বলা হয়েছে, স্থানীয় বাজার মূল্যের তারতম্য থাকলেও স্থানীয় মূল্য অনুযায়ী ফিতরা প্রদান করলে তা বৈধ হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানরা উদযাপন করবেন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়