বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ: ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করতে হবে

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ: ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করতে হবে

ফাইল ছবি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি বড় হজ এজেন্সিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চিঠিতে স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিংসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭,৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১,৩০৬ জনের স্বাস্থ্য পরীক্ষা বাকি বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এর, এবং সর্বনিম্ন ১০ জনের বাকি এহসান এয়ার ট্রাভেলস-এর।

চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ ও টিকা গ্রহণ বাধ্যতামূলক। সাধারণত ভিসা প্রক্রিয়াকরণে ৫–১০ দিন সময় লাগে, তবে কারিগরি জটিলতার কারণে সময় আরও বাড়তে পারে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে। তাই পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা জরুরি।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়