বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

টঙ্গীতে শুরু হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা: লাখো মুসল্লি সমবেত

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ২৮ নভেম্বর ২০২৫

সর্বশেষ

টঙ্গীতে শুরু হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা: লাখো মুসল্লি সমবেত

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরের ইজতেমা টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমাময়দানে শুক্রবার (২৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। পুরো ময়দানে ছামিয়ানা টানিয়ে মুসল্লিরা অংশ নিচ্ছেন।

ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে এই ইজতেমা উদ্বোধন করা হয়। আয়োজন করেছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম। ইজতেমা চলবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত, আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

প্রতিবছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে তাবলিগের সাথীরা পুরো বছরের দাওয়াতি কাজের কারিগরি এবং কার্যক্রম উপস্থাপন করেন। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ী নেজামের প্রবীণ মুরুব্বিগণ টঙ্গীর তুরাগ তীরের ময়দানে সমবেত হন।

ইজতেমার মাধ্যমে দাওয়াতের দায়িত্বে থাকা দাঈরা সারা বছরের দাওয়াতি কাজের পরিকল্পনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। এটি তাবলীগ জামাতের সোনালি ঐতিহ্য এবং দাওয়াতের চেতনা জাগানোর একটি বিশেষ আয়োজন। এ সময়ে দাঈদের আমল, দাওয়াত, তরতিব এবং দেশের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয়, যা একজন সাথীর দুনিয়া ও আখেরাতের জীবনের পরিচালনায় দিশা প্রদান করে।

তাবলীগ জামাত শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, জোড় ইজতেমায় কেবল তিন চিল্লার সাথী এবং কমপক্ষে এক চিল্লা সময় দেওয়া আলেমরা অংশ নিতে পারেন। এতে জোড় ইজতেমার স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।

ময়দানের উত্তর পাশে বিশাল ছাউনি নির্মাণ করা হয়েছে, যেখানে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান করছেন। তারা ৫ দিন সেখানে অবস্থান করে বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে অংশ নেবেন।

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়