শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও আকর্ষণীয় ডিভিডেন্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ বিনিয়োগকারীরা।
অর্থনীতি থেকে আরও খবর
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ৫ম বিশেষ সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান জনাব সাদিয়া রাইয়ান আহমেদ এর সভাপতিত্বে ১৫ অক্টোবর ২০২৬ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে স্বাগত জানান।
বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন মাইলফলক হিসেবে দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি. ও মাস্টারকার্ড।Pubali Bank Mastercard Offshore Banking World Debit Card-এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) ও বিদেশি নাগরিকেরা এখন তাঁদের অফশোর ব্যাংকিং হিসাবের অর্থ আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন।
এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এলপিজি ব্যবসায়ীদের বৃহস্পতি ও শুক্রবারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছেবুধবার (১৪ অক্টোবর) এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির অক্টোবর ২০২৬-এর পূর্বাভাসে বাংলাদেশের অর্থনীতির এই সম্ভাব্য চিত্র উঠে এসেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নেও সরকারের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দুই দিন বন্ধ থাকবে দেশের সব এলপিজি গ্যাসের দোকান, কেন এই সিদ্ধান্ত?দেশের বাজারে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের সব গ্যাসের দোকান বন্ধ থাকবে।
দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
ব্যাপক লুটপাট হওয়া ব্যাংক খাত পুনরুদ্ধারে আগামী ৫-৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরবরাহ ভালো থাকলেও সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আসা আগাম শীতকালীন সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে ৮ অক্টোবর থেকে ইলিশ বিক্রি বন্ধ হওয়ায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে।
সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ। আগস্টে এই মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম চালু হয়েছে।
সর্বশেষ
জনপ্রিয়
শিরোনাম