একটি গল্প দিয়ে লেখাটা শুরু করি। বছর পাঁচেক আগে এবটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিবিএ নেতা মানে ব্যাংকের তৃতীয় শ্রেনীর কর্মচারী তার মেয়েকে ধুমধাম করে বিয়ে দেন। রাজধানীর একটি অভিজাত কনভেশন সেন্টারে। ওই অনুষ্ঠানে তার জেলা-উপজেলার গণ্যমান্যরা ছাড়াও, সরকার দলের নেতা, এমপিরা উপস্থিত ছিলেন। ধারণা করা হয় ওই বিয়ের অনুষ্ঠানে প্রায় অতিথিদের জন্য এক কোটি টাকা খরচ করা হয়েছিল।