তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাস ও টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়, রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে। টো ট্রাক সাধারণত উদ্ধার কাজে ব্যবহৃত হয়।