মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২

Aporup Bangla

বাংলাদেশে চীনা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে যাচ্ছে রানার অটোমোবাইলস

অর্থনীতি

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ২৫ মার্চ ২০২৬

সর্বশেষ

বাংলাদেশে চীনা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে যাচ্ছে রানার অটোমোবাইলস

ফাইল ছবি

দেশের অটোমোবাইল খাতে নতুন দিগন্ত উন্মোচনের পথে হাঁটছে রানার অটোমোবাইলস পিএলসি। চীনের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির (BYD) বৈদ্যুতিক গাড়ি দেশে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

এ লক্ষ্যে রানার অটোমোবাইলস বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই অংশীদারত্বকে বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে দেশীয় শিল্পে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

কোম্পানি জানিয়েছে, চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির সঙ্গে এ সহযোগিতা রানার অটোমোবাইলসের ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিকভাবে পরিচিত প্রতিষ্ঠান বিওয়াইডির সঙ্গে এই কৌশলগত অংশীদারত্বের ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদী কোম্পানির পরিচালনা পর্ষদ।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪৪০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২, যার ৫০ দশমিক ৪৮ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের দখলে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ২৪ দশমিক ৬২ শতাংশ শেয়ার।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়