মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২

Aporup Bangla

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জের রিটে আজ আদেশ

আইন আদালত

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ৩ মার্চ ২০২৬

সর্বশেষ

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জের রিটে আজ আদেশ

ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটগুলোর ওপর আজ আদেশ দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন। এর আগে সংশ্লিষ্ট রিটগুলোর ওপর শুনানি শেষ হয়েছে।

জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করা হয়। রিটগুলোতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথকে অবৈধ ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম রিট দুটি দায়ের করেন।

এদিকে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল এবং তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে আরও একটি রিট দায়ের করা হয়। একই সঙ্গে ওই সনদের কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটগুলোতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়