ফাইল ছবি
সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইমরান হায়দার।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে ‘সেফ সিটি’ প্রকল্প বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সন্ত্রাস দমন, দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
ম.র





