শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Aporup Bangla

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের রাষ্ট্রদূতের বৈঠক

ছবি : সংগ্রহ

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকারে অংশ নেওয়া কূটনীতিকরা হলেন-বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ম.র

সর্বশেষ

জনপ্রিয়