বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি

রাজনীতি

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

গতকাল রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে মূলত আহমেদুর রহমান তনুকে দেওয়া কারণ দর্শানোর নোটিশটি প্রকাশ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে আহমেদুর রহমান তনুকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, লিখিত ব্যাখ্যা পর্যালোচনা শেষে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়