শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দিল পূবালী ব্যাংক পিএলসি

প্রেসবক্স

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দিল পূবালী ব্যাংক পিএলসি

ছবি : সংগ্রহ

দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: খালেদ উজ্জামান-এর হাতে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম। এছাড়া প্রকৌ. গিয়াস উদ্দিন আহমদ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নেত্রকোণা টিটিসি-সহ বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: খালেদ উজ্জামান পূবালী ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূবালী ব্যাংকের দেওয়া এই বাস শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারণে সহায়ক হবে। শিক্ষার্থীদের কল্যাণে এমন আন্তরিক সহযোগিতার জন্য তিনি পূবালী ব্যাংক পিএলসি’র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অবদান রাখাকে পূবালী ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে সহায়তার লক্ষ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়কে এই বাস প্রদান করতে পেরে পূবালী ব্যাংক আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে পূবালী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও তার সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


 

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়