সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩

Aporup Bangla

পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেসবক্স

প্রকাশিত: ২০:৫৩, ২৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ

পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আজ রবিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।

সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- আজিজুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ, সাজিদ আজাদ এবং স্বতন্ত্র পরিচালক ড. হাসিনা শেখ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়াররহোল্ডারগণ ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।

সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে পূবালী ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ২,০০০ কোটি টাকা থেকে ৪,০০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়। এ লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের সংখ্যা ২০০ কোটি থেকে ৪০০ কোটিতে উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সঙ্গে ব্যাংকের সংঘস্মারকের ৪(ধ)(র) সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়। অনুমোদিত মূলধন বৃদ্ধি ও সংশ্লিষ্ট সংশোধনসমূহ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।


 

সর্বশেষ

জনপ্রিয়