এনআরবি ব্যাংক পিএলসি- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির মধ্যে বাংলাদেশের প্রথম প্রি-অনবোর্ডিং লাউঞ্জ সেবা চুক্তি
এনআরবি ব্যাংক পিএলসি. ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের আওতায় ব্যাংকের সম্মানিত ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা বিশেষ লাউঞ্জ ব্যবহারের সুবিধাসহ উন্নতমানের আতিথেয়তা সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের সুবিধা বৃদ্ধি, উন্নত জীবনযাত্রার সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে দেশের স্বনামধন্য আতিথেয়তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে ব্যাংকটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।
গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে এনআরবি ব্যাংক পিএলসি. এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত এবং আইএইচজি দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন খাজা ওয়াছিউল্লাহ, হেড অব কার্ডস, এবং জনাব মো. শফিকুল হাসান, হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। অন্যদিকে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির পক্ষে উপস্থিত ছিলেন সুজন সাহা, ক্লাস্টার ডিরেক্টর অব ফাইন্যান্স, এবং জনাব মো. নজরুল ইসলাম, ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং, মিস সারাহ রহমান, ডিরেক্টর অব মার্কেটিং এবং মো. মেহেদি হাসান, ক্রেডিট ম্যানেজার প্রমুখ।
ম.র





