বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

ম্যারাডোনার হৃদপিণ্ড: ১০ বছর পুলিশের পাহারায়

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ২৮ নভেম্বর ২০২৫

সর্বশেষ

ম্যারাডোনার হৃদপিণ্ড: ১০ বছর পুলিশের পাহারায়

ফাইল ছবি

 

২০২০ সালের ২৫ নভেম্বর ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা পৃথিবী ছেড়ে যান। তার মৃত্যু শুধু ভক্তদের নয়, পুরো বিশ্বকে শোকে ভাসিয়েছে। মৃত্যুর পর তার হৃদপিণ্ড, লিভার ও কিডনির মতো কিছু অঙ্গ ময়নাতদন্তের জন্য বের করা হয়েছিল। তবে হৃদপিণ্ডটি বর্তমানে পুলিশের নিরাপত্তায় রাখা হয়েছে।

হৃদপিণ্ডটি আর্জেন্টিনার বুয়েনস এইরেস প্রাদেশিক পুলিশের প্যাথলজি ডিপার্টমেন্টে ফরমালডিহাইডে সংরক্ষিত, যার ওজন ৫০৩ গ্রাম। এটি স্বাভাবিক হৃদপিণ্ডের প্রায় দ্বিগুণ এবং এতে মাইক্রো-ইনফার্কশনের দাগ লক্ষ্য করা গেছে।

কড়া নিরাপত্তার কারণ হলো হৃদপিণ্ডের প্রতীকী গুরুত্ব। বিচার বিভাগীয় প্রতিবেদনে বলা হয়েছে, কিছু চরমপন্থি গোষ্ঠী এটিকে স্মারক হিসেবে চুরি করার হুমকি দিয়েছিল। তাই এটি মরদেহের সঙ্গে সমাহিত করা হয়নি।

বর্তমান সংরক্ষণ প্রটোকল অনুযায়ী, বিশ্বকাপ জয়ীর হৃদপিণ্ড অন্তত ১০ বছর পুলিশের সুরক্ষায় থাকবে। এরপর পরিবারের মতামত, আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে যে হৃদপিণ্ডটি শেষ পর্যন্ত ম্যারাডোনার মরদেহের পাশে সমাহিত হবে কি না।

ম্যারাডোনার মরদেহ বুয়েনস এইরেসের হারদিন বেয়া ভিস্তা সমাধিক্ষেত্রে মা-বাবার পাশে ব্যক্তিগত কবরে রাখা হয়েছে। তবে এই হৃদপিণ্ড তার কিংবদন্তিতুল্য জীবনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কড়া নিরাপত্তায় সংরক্ষিত।

 

 

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়