বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

নারী আইপিএলে মেগা নিলাম: ১১ জন কোটিপতি ক্রিকেটার

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ২৮ নভেম্বর ২০২৫

সর্বশেষ

নারী আইপিএলে মেগা নিলাম: ১১ জন কোটিপতি ক্রিকেটার

ফাইল ছবি

২০২৩ সালে শুরু হওয়া মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ সালের ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগের চতুর্থ আসর শুরু হবে। এই নিলামে পাঁচ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ৬৭ ক্রিকেটার কিনতে মোট ৪০.৮ কোটি রুপি খরচ করা হয়েছে। এতে ১১ জন ক্রিকেটার কোটিপতি হয়েছেন।

নিলামে সর্বোচ্চ দামে দল পাওয়ার রেকর্ডে রয়েছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার দিপ্তী শর্মা, যাকে ৩.২০ কোটি রুপিতে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স দলটি নিয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের স্টার অলরাউন্ডার অ্যামেলিয়া কের ৩ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে গেছেন। শিখা পান্ডে ২.৪০ কোটি রুপিতে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন।

মেগা নিলামে কোটিপতি ক্রিকেটারদের তালিকা (ভারতীয় রুপিতে):
১. দিপ্তী শর্মা (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ৩.২০ কোটি
২. অ্যামেলিয়া কের (মুম্বাই ইন্ডিয়ান্স) – ৩ কোটি
৩. শিখা পান্ডে (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ২.৪০ কোটি
৪. সোফি ডিভাইন (গুজরাট জায়ান্টস) – ২ কোটি
৫. মেগ ল্যানিং (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ১.৯০ কোটি
৬. শ্রী চরণী (দিল্লি ক্যাপিটালস) – ১.৩০ কোটি
৭. চিনেল হেনরি (দিল্লি ক্যাপিটালস) – ১.৩০ কোটি
৮. ফোবে লিচফিল্ড (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ১.৩০ কোটি
৯. লরা উলভার্ট (দিল্লি ক্যাপিটালস) – ১.১০ কোটি
১০. আশা সোবহানা (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ১.১০ কোটি
১১. জর্জিয়া ওয়ারহ্যাম (গুজরাট জায়ান্টস) – ১ কোটি

নিলামের সবচেয়ে বড় চমক ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালিসা হিলি দল না পাওয়াকে কেন্দ্র করে। নেপথ্যে রয়েছেন অলরাউন্ডারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা। এছাড়া ইংল্যান্ডের হিদার নাইট, অ্যামি জোনসও দল পাননি। বাংলাদেশ থেকে ডাক পাওয়া দু’জনের মধ্যে পেসার মারুফা আক্তারও অবিক্রিত থাকেন।

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়