শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

নিউ জার্সিতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প

খেলাধুলা

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪০, ১৭ জুলাই ২০২৬

সর্বশেষ

নিউ জার্সিতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প

ফাইল ছবি

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। লেভিট বলেন, ‘রোববারের ফাইনালের অপেক্ষায় আছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও ম্যাচটি দেখতে মুখিয়ে আছেন।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই ‘সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল’ বিশ্বকাপ। তার ভাষায়, ফাইনালে ট্রাম্পের উপস্থিতি এই সফল আয়োজনেরই প্রতীকী সমাপ্তি টানবে।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা-স্পেনের ফাইনালে ট্রাম্প কোন দলকে সমর্থন করবেন-এমন প্রশ্ন করা হলে লেভিট বলেন, এ বিষয়ে তার জানা নেই। তবে সাংবাদিকদের ট্রাম্পকেই এ প্রশ্ন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নিশ্চয়ই তিনি মজার কোনো উত্তর দেবেন।
ফাইনালের আগে শুক্রবার নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ফিফার আয়োজিত একটি সংবর্ধনায়ও যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়