বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

ডুমিনির ঝড়ে শেষ বাংলাদেশের স্বপ্ন

খেলাধুলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৩, ১৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ

ডুমিনির ঝড়ে শেষ বাংলাদেশের স্বপ্ন

ছবি : সংগ্রহ

জেপি ডুমিনির ব্যাটে রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।শেষ পর্যন্ত ৮৮ রানের বড় ব্যবধানে হেরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের এবারের আসর থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
বুধবার (১৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে দলটি। ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন জেপি ডুমিনি।
৪৯ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে অবদান রাখেন অন্য ব্যাটাররাও।

ওয়েন পারনেল ১৩ বলে ২২ রান করেন। মর্ন ভন উইক করেন ১৯ বলে ৩০ রান। কলিন ইনগ্রামও দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি।
সেমিফাইনালে ওঠার সমীকরণ মেলাতে বাংলাদেশকে মাত্র ১১.৫ ওভারে ২১১ রান করতে হতো। কঠিন সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পথ হারায় দলটি। মাত্র ৪ রানে দুই উইকেট হারানোর পর ১০ রান পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন আরও এক ব্যাটার।

ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও বড় কোনো জুটি গড়তে পারেননি বাংলাদেশের কেউ। ২৬ বলে ৩৭ রান করে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষদিকে আরাফাত সানি ৩০ বলে ৩১ রান করেন। তবে অন্যদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থামে ১৮.৫ ওভারে ১২২ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে একপেশে এই জয়ে ৮৮ রানের ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। ফলে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে আসর শেষ করল রিয়াদের দল। চারটি পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে ছয় দলের টুর্নামেন্টে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।

ম.র

সর্বশেষ

জনপ্রিয়