ফাইল ছবি
হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে পৌঁছেছে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
নিহতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী অগ্নিনির্বাপক কর্মী রয়েছেন। এছাড়া আরও ৭৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের সদস্য। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনগুলোতে যারা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকে ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করেন। অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রের বাইরে অনেকেই আপনজনকে খুঁজে উদ্বেগে অপেক্ষা করছেন।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি চিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
ম. র





