চিত্রকর্ম : মোহাম্মদ নূরুল হক
এক.
লুব্ধক জাহাজের নারী ও ধন্বন্তরি বিষয়ক পোস্টমর্টেম কারখানা
নষ্ট অর্কিড , বীর্যবিহীন ভীষ্মের তৈলাক্ত চামড়া, লাল নাবিকদের দাঁত ব্লেড কারখানার মালিক সাবান ফেনা উঠা আমার নষ্ট সমুদ্রের ব্রাশ , কাঁচের পোশাক পাল্টানোর ঘর প্রতিবিম্বের হাই লুব্ধকের সিরাপ জল ঢুকে যাওয়া অন্তর্বাস মিলে রাখা ডুবে যাওয়া জাহাজের তৃতীয় দরজা সকলেই রাতের স্নায়ুতন্ত্র নিয়ে মৃত্যুপুরীতে সঙ্গম Ember Art's বহির্ভূত ঘুমোতে যায় , আমাদের সব জীবাণুগুলো ভর কেন্দ্রের মতো ছট ছট করে মরে এত জীবিত শ্মশানের লিঙ্গ উদ্রেক কাহিনী আগে কখনো দেখিনি মৃত্যুকেই মৃত্যু সারারাত রজঃস্রাবের জলে ডুবিয়ে রাখে হলুদ বমি করে ট্যাপের তলায় যায় , নৈমিত্তিক রক্তাল্পতার গাঢ় হলুদ রক্ত এ স্নান করিয়ে ফাঁসির কাঠের দিকে নিয়ে যায় , ধন্বন্তরি মাছের মতো আর কোন কালো জীবিত ভ্রূণ নেই বিয়ের আগের রাতে যে নারী তার প্রেমিকের সাথে সঙ্গম করে তার থেকেও আরও হিমঘরের লাশ কাটা পোস্টমর্টেমের ধারালো ব্লেডে ধ্রুবতারার অলৌকিক ইঙ্গিত নিয়ে বদ্ধ কুঠুরিতে রেখে দিচ্ছে এক একটা সনাতনী গানের Theme Blust , উল্লাস করে মর্গের মৃত্যু আমরা যারা শেষ রাতের বেলায় ঘুম থেকে উঠে বুকের কাঁপুনিতে পাশ ফিরে ঘুমাতে গিয়ে ঠিকরে বের হয়ে আসে অলিন্দের তরল কাঁপানো উটের চর্বির থেকেও আর্যদের কোন ধাতব স্কেলপেল। দ্বিতীয়বার কোন যৌনাঙ্গ ব্যবহারের অনুমতি পত্র নেই আমাদের সারারাত হলুদ সন্ত্রাস বিছানা নিয়েই মহাকাশের অনিন্দিত তামাটে নক্ষত্র এসে স্নায়বিক দুর্বলতার কষ্টিকাম টুয়েলভ এক্স দিয়ে গেছে আর জনিত্র জরায়ু ফাঁকা রেখে হাইমেনের অ্যাকোয়ারিয়ামে ভাসিয়ে রেখেছে জটিল জঙ্গল তন্ত্রের অপ্সরা ফোবিয়া , নির্ভানা নোভা ওয়ার্নিং মোডে ফিঙ্গারিং অধ্যায়ের টপ ডিউরেক্স আঙ্গুল ঢুকিয়ে জিভের লালা চুষছে , এখনই ধর্মান্তরিত পঞ্চ চুল্লি জ্বালবো
দুই.
ইনফিনিক্স সেবিকাদের অলৌকিক পাউডার ও হার্ডকোর কুঠুরির সাপস্পোরিন
ক্ষয়ে যাবে আমার শরীরের সব প্রদাহিত ল্যাকটোজ কাটা মাংসের মতো ঝলসানো হরিণীদের পেট দিয়ে ঢুকিয়ে দেওয়া উত্তপ্ত রডের মতোই ঝলসানো পায়ু মেহনের দাগ সারা শরীরে পিশাচের কামড়ের রক্তাক্ত ইনফিনিক্স থার্মোমিটার জ্বলছে লাইট এমিটিং গুহ্য ক্ষেত্রফলের নষ্ট মাগধী জনপদের অতীন্দ্রিয় বাষ্পীয় ঘরে হার্ডকোর ঠিকরে বেরোচ্ছে আজকাল , জীবাণুমুক্ত অস্ত্রপ্রচার পূর্ববর্তী সব দেবদারুর জানালা বন্ধ করে নিয়ে যাবে গোপন কুটুরিতে শরীরের সব ধাতব অধাতব জৈব অজৈব ক্ষর অক্ষর ধাতু অধাতু পাতলা কঠিন জড় জীব জৈব অজৈব সব মলজাত পদার্থ গুলোকে টেনে বের করবে একটা, পেগলেক নামক এক অলৌকিক পাউডার কোন ডামিয়ানা মাদার কক্ষের ভেতরে সেবিকা থাকবে না , পাউডারের ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়ার মতো ছাল ছাড়ানো সাপ ক্যামেরার গ্লোসাইন পাইপ নিয়ে হাইড্রোলিক কেবিন থেকে বের করে আনবে সিক্স এমবি কোন হিমশৈলের অলৌকিক সরাই খানার অন্ডকোষে ঝুলে থাকা জিরাফিক্সিজিম , নষ্ট হয়ে যাবে শান্তনুর বৈধ পাপ আঁশটে স্ত্রীকে নিয়ে আসবে তার সাথে মাগধী মন্ত্র উচ্চারণ করবে জ্বলন্ত যজ্ঞে ঝাঁপ দিবে আর অনেক মহাশূন্যে উড়ে যাওয়ার ধাতব নখ লাগানো পিশাচের আঁশ ওঠা মহার্ঘ্য ইঙ্গিতের বজ্রপাতের বিস্ফোরণের স্নায়বিক নিউক্লিয়লাসের ছন্নছাড়া ভাইপারের বিষ দিয়ে তৈরি করে রাখা হবে জীবিত মানুষদের কেকের চামড়া আঁশ , আমি শুধু অহেতুক চকচকে মুরগির দাঁতের মতো ফেনা ওঠা সাপ দেখে ভয় পাই গলনাঙ্কের তলপেটে ৪৯ কেজি শরীরটাকে তুলে রাখি দাঁড়িপাল্লায়। পৃথিবীর সব নারীরাই Gillette 7 o'clock ব্লেড বালিশের তলায় রেখে ঘুমোতে যায়, লেস ড্যান্স ফার্ম কাউন্টারে গ্যাস ওভেন থুতুর স্যাম্পেল কালো হরিণের বাচ্চা খটখটে যৌন দরজা খুলে সকলেই ফিনফিনে বিয়াংকার দৃশ্য দেখছে
তিন.
তন্দ্রাময় জগতের ডগি ও ফরমালিন পিতার অতীন্দ্রিয় অবোধ বাচ্চা
কর্ণ পিশাচের সাধনায় মেতে আছি , শেষ রাতে মৃত মৃত শিশুদের প্যাকেট খুলি কৌটোর ভেতরে ঢেলে দেই সাপের মতো জমিয়ে রাখা ফরমালিনের গুঁড়ো আমাকে এখনই দই বা কোন জরার উনুনের ভেতর ঢুকে যেতে হবে পিতামহের সব চরিত্রগুলো মিলিয়ে দিতে হবে কাঠের দরজার ওপাশে। আমার ডগির সঙ্গম পদ্ধতি কেউ জানে না। আমি বিষধর টেবিলের তলায় আমার ফিনফিনে বৈদেহি সাপের বাচ্চাকে রেখে ঘুমাতে যাই। শেষ রাতের দিকে অবৈধ ঘোড়ার মত মুখ কালো করে অসমীয় যজ্ঞের ভেতরে ঢুকে যাই আর অপরাধ প্রবণ হয়ে পড়ি , কৌটা থেকে বের করি আমারও সঙ্গমের দৃশ্য যা দেখলেই যৌন ক্ষমতা শিউরে উঠে। বিছানা পেতে অপেক্ষা করি ঘুমোই উলঙ্গ হয়ে রাত্রি যাপন করি দুর্ঘটনাগ্রস্থ থেঁতলানো স্ট্রিট কুকুরদের ডেকে আনি আপেলের বাগানে যাই কালো গাছের পাহারাদারকে বসিয়ে রেখে যৌন বর্ধক এলাচ মুখে রাখি অথচ কোন কর্পূর গন্ধহীন আল আমিন হোটেলের অপ্সরার দল এ রাস্তায় নেমে আসে না। সকলেই পর্দা খুলতে খুলতে কালো রঙের ব্লাউজ খুলে ফেলে যার খুন বিষয়ক আর কোন উপসর্গ নেই সারারাত অন্ধকারের মহাজাগতিক এক জ্যোতির্বলয় ঘুরতে থাকে মাথার পিছনে সব হরর সংগীত ভিইআর স্পেস লুব্রিকেটিং x*.com এ অসহ্য নগ্ন উন্মাদের দল তৃতীয় জন্মের ছিদ্রের ভেতর ঢুকিয়ে দিচ্ছে তৃতীয় প্রজননের সঙ্গমযাপন মুহূর্তের ডগা , ফাইমোসিস, অর্গাজমিক লালা রেখে ঘুমোতে যাচ্ছে বার্থ টিউব ঈশ্বরের সাইন বোর্ডের নিচে ঝুলছে তামাটে পারদ এতো তরল পারদ ভর্তি আর কোন সিলিকন ডলের থার্মো ইলাস্টিক রক্তস্রাবের নদীটি লোহিত কণিকার ফসফরিক দাঁত খেতে খেতে একদিন মৃত রহস্যের কামনা পূর্ণ কাঞ্চনজঙ্ঘার ভেতর হারিয়ে যাচ্ছে , একাকী দুই হাত দিয়ে মুছতে থাকি হলুদ বমি করতে থাকি ল্যাবরেটরীতে স্যাম্পল পাঠাতে থাকি কাঁকড়া বিছার অলৌকিক দাঁত নিয়ে খেলতে থাকি আমি উলঙ্গ করে ব্যবচ্ছেদ করি দুটো উড়ুক্কু মাছের এক একটা চর্ম রোগের মায়াবী গন্ধর্ব পর্বতের কৈবর্ত কথা , ধ্বংস হয়ে যাচ্ছে আমার সব সেলাই , গর্ভের রস মেশানো ব্লেডের চকলেট আর অ্যালেক্স পি থার্মোস্ট্যাটের পীড়িত সাপের সারভাইক্যাল কথা পাঁজরের খাঁজ খুলে গির্জার উল্টোদিকে ক্রসিং ওভার শেখাচ্ছে
নিমাই জানা
রুইনান , সবং, পশ্চিম মেদিনীপুর, ৭২১১৪৪ ভারত
rudrapakhi1984@gmail.com





