শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

Aporup Bangla

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত ২৬ স্থাপনা

সারাবিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ২০ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত ২৬ স্থাপনা

ফাইল ছবি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও অবকাঠামোতে বড় ধরনের আঘাত হেনেছে ইরান। দেশটির সামরিক বাহিনী ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় ছিল মার্কিন সামরিক সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ সম্পদ।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এসব স্থাপনায় ১১৫টির বেশি হামলার ঘটনা ঘটেছে।
এপির বিশ্লেষণে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা।

এরপর ঘাঁটিগুলোর যুদ্ধবিমান ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় বিমানঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।

এপির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়েছে আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো।

সূত্র: আলজাজিরা

ম.র

সর্বশেষ