মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২

Aporup Bangla

সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

দেশজুড়ে

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ২ মার্চ ২০২৬

সর্বশেষ

সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর শহরের ডা. জিকরুল হক রোডে অবস্থিত ঢাকা ব্যাংক-এর শাখায় সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ সময় ভেতরে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আটকা পড়ে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন কীভাবে শুরু হয়েছে তা এখনও জানা যায়নি। লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়