ফাইল ছবি
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২ মার্চ) ড. এম আসলাম আলম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি আর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না।
তিনি পদত্যাগপত্রে তা গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধও জানিয়েছেন।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল। তখন থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
ম.র





