মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩

Aporup Bangla

৫ দফা দাবিতে ইডেন শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষা ও স্বাস্থ্য

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ৩ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

৫ দফা দাবিতে ইডেন শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফাইল ছবি

স্বতন্ত্রতা রক্ষার দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১:১৫ মিনিটে কলেজের ২ নম্বর গেটের সামনের সড়ক অবরোধ করেছেন। আন্দোলনের ফলে আজিমপুর থেকে নীলক্ষেত অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানাচ্ছেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়িত হলে কলেজের স্বতন্ত্রতা, নারীবান্ধব পরিবেশ এবং একাডেমিক ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তারা মোট ৫ দফা দাবি জানিয়েছেন:

ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।

কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।

বিশ্ববিদ্যালয়ের সময় দুপুর ১টা থেকে ৭টা নয়, বরং ২৪ ঘণ্টা বহাল রাখা।

ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা।

যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজকে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা।

শিক্ষার্থীরা বলেন, এই দাবিগুলো মানা না হলে ইডেনের দীর্ঘদিনের নারীবান্ধব ও স্বতন্ত্র পরিচয় ক্ষতিগ্রস্ত হবে।

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়