মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩

Aporup Bangla

সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের আল্টিমেটাম

শিক্ষা ও স্বাস্থ্য

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ৩ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের আল্টিমেটাম

ফাইল ছবি

সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারি না হলে রোববার থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা কলেজের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া থমকে আছে। তাই রোববার থেকে আমরা অবস্থান করব। যতক্ষণ অধ্যাদেশ জারি হবে না আন্দোলন চলবে।”

এর আগে শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে মিরপুর সড়ক অবরোধ করা হয়। দুই ঘণ্টা পর নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা সরে যান।

সরকার ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সতর্ক থাকার পাশাপাশি শিক্ষার ক্ষতি না হওয়ার জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়