ফাইল ছবি
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা আগের ৪৪তম, ৪৫তম বা উভয় বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে একটি নির্ধারিত গুগল ফরম পূরণ করতে হবে। ফরমটি পাওয়া যাবে এই ঠিকানায়: https://forms.gl/WKBknKr7AQb1X3v7A
।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের তথ্য সংগ্রহের মাধ্যমে পুনরায় ক্যাডার পদের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের রিপিট (পুনরায়) অংশগ্রহণ প্রতিরোধ করা হবে।
গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৪৬তম বিসিএসের প্রস্তুতি চলমান।
ক্যাডারভিত্তিক পদসংখ্যা অনুযায়ী এবার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নিয়োগ পাবেন। এরপর শিক্ষা ক্যাডারে মোট ৯২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
অন্য ক্যাডারে নিয়োগের বিবরণ:
প্রশাসন ক্যাডার: ২৭৪ জন
পররাষ্ট্র ক্যাডার: ১০ জন
পুলিশ ক্যাডার: ৮০ জন
আনসার ক্যাডার: ১৪ জন
পরিবার পরিকল্পনা ক্যাডার: ৪৯ জন
মৎস্য ক্যাডার: ২৬ জন
গণপূর্ত ক্যাডার: ৬৫ জন
ম.র





