বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩

Aporup Bangla

১ দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

শিক্ষা ও স্বাস্থ্য

প্রকাশিত: ১৮:২৬, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ

১ দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯২০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ১৪ হাজার ১৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭২ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৯০৭ জন।
গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮৭৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৭৬ শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়