বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

অভিনেত্রী কেয়া পায়েলের বিয়ে ভাবনা

বিনোদন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৯, ৬ অক্টোবর ২০২৬

সর্বশেষ

অভিনেত্রী কেয়া পায়েলের বিয়ে ভাবনা

অভিনেত্রী কেয়া পায়েল

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্তদের। আর সেই ব্যক্তিগত ভাবনা যখন কোনো তারকা নিজেই জানান, তখন তা নিয়েও শুরু হয় নতুন আলোচনা।এবার বিয়ে নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী কেয়া পায়েল।
চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে বেশ আলোচনায় এসেছিলেন তারা।
হঠাৎ এমন বার্তা দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে হয়তো বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। তবে পরে জানা যায়, এটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়, বরং পর্দায় তাদের নতুন গল্পের ইঙ্গিত।
এদিকে সোমবার তাদের অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার শো দেখানো হয়। প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান কেয়া পায়েল। তিনি জানান, তার কাছে বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক পরিচয় বা জেলার চেয়ে তিনি মানুষকেই বেশি গুরুত্ব দিতে চান।

কেয়া পায়েল বলেন, সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে এমন একজন মানুষকে চাই যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।

‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। জাহিদ প্রীতম পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করলেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন, টুইংক ক্যারল।  

ম.র

সর্বশেষ

জনপ্রিয়