ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে টকশোতে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে তলব হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। সোমবার ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত তাকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেয়। শুনানিতে ফজলুর রহমানের পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
২৩ নভেম্বর একটি টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন ফজলুর রহমান। ভিডিওটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। প্রথম দফা শুনানি হয় ২৬ নভেম্বর; পরে ৩০ নভেম্বর তাকে ব্যাখ্যার জন্য তলব করা হয়। আজ তিনি আদালতে উপস্থিত হয়ে ক্ষমা চান। ট্রাইব্যুনাল সতর্ক করে তাকে আদালত অবমাননার কার্যক্রম থেকে মুক্তি দেয়।
ম.র





