বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরি উদ্বোধন

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৮, ২৮ নভেম্বর ২০২৫

সর্বশেষ

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরি উদ্বোধন

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেছেন। গতকাল সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই লাইব্রেরিগুলো উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, লাইব্রেরি নির্মাণ শুধুমাত্র একটি স্থাপনার সমাপ্তি নয়; বরং এটি শিক্ষিত, জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি ও দায়িত্ব বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি আরও আশা প্রকাশ করেন যে, নতুন এই লাইব্রেরিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ও মানবিকতার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

তিনি জানান, আঞ্চলিক বৈষম্য বিবেচনায় লাইব্রেরির স্থান নির্বাচন করা হয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের ৮ জেলার ৪১টি উপজেলা প্রকল্পের আওতায় এসেছে। প্রতিটি লাইব্রেরি নির্মাণে ব্যয় হয়েছে ৫৩ লক্ষ টাকা এবং প্রকল্পের মোট বাজেট ২৩ কোটি ৩২ লক্ষ টাকা।

উপদেষ্টা আরও জানান, লাইব্রেরিগুলিতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের সুযোগ থাকবে, যা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় অভ্যস্ত করতে সহায়তা করবে। প্রতিটি লাইব্রেরিতে ২টি নতুন পদ সৃষ্টির কাজ চলছে। পদ সৃজন সম্পন্ন না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে।

এছাড়া প্রতিটি লাইব্রেরিতে বই ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের জন্য ৫ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে। আগামী ১ বছরের মধ্যে দেশের সব উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপনের পরিকল্পনাও তিনি উল্লেখ করেন।

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়