মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২

Aporup Bangla

গাবতলীতে ঢাকাফেরা মানুষের ভিড়, আবারও বাড়িমুখো অনেকে

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২৫ মার্চ ২০২৬

সর্বশেষ

গাবতলীতে ঢাকাফেরা মানুষের ভিড়, আবারও বাড়িমুখো অনেকে

ফাইল ছবি

ঈদুল ফিতরের টানা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সরকারি-বেসরকারি অফিস খোলার সঙ্গে সঙ্গে কর্মব্যস্ততা ফিরলেও গাবতলী বাস টার্মিনালে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র—একদিকে ঢাকায় ফেরা যাত্রীর ভিড়, অন্যদিকে এখনও বাড়ির পথে ছুটছেন অনেকে।

বুধবার (২৫ মার্চ) সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো যাত্রীবোঝাই হয়ে ঢাকায় প্রবেশ করছে। অগ্রিম টিকিটধারী যাত্রীদের নামিয়ে দিয়েই বাসগুলো আবারও ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলার উদ্দেশে।

ঢাকায় ফেরা যাত্রী মো. কামরুল জানান, আগে থেকেই টিকিট কাটা থাকায় কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরেছেন। একই অভিজ্ঞতার কথা জানান আরেক যাত্রী রাকিবুল ইসলাম। তার ভাষায়, পথে তেমন কোনো যানজট ছিল না, নির্বিঘ্নেই যাত্রা সম্পন্ন হয়েছে।

তবে ঢাকায় ফেরার পাশাপাশি অনেকেই আবার ঢাকা ছাড়ছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) এবং পরবর্তী দুই দিনের সরকারি ছুটি মিলিয়ে ছোট একটি ছুটি কাটাতে গ্রামের পথে যাচ্ছেন তারা।

মাগুরাগামী যাত্রী কাউছার আহমেদ বলেন, ঈদের সময় অফিসের কাজে ব্যস্ত থাকায় বাড়ি যাওয়া হয়নি। এখন ছুটি পেয়ে তাই গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। অন্যদিকে চুয়াডাঙ্গাগামী যাত্রী আলম শেখ জানান, ঈদ ঢাকাতেই কাটিয়েছেন, এখন বাড়ি যাচ্ছেন এবং রোববার আবার ঢাকায় ফিরবেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকার বাইরে থেকে আসা বাসগুলো প্রায় সবই যাত্রীপূর্ণ হয়ে ফিরছে। সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আল আমিন বলেন, এখন পর্যন্ত গাবতলীতে আসা বাসগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে যাত্রী তুলনামূলক কম।

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, ফিরতি যাত্রায় যাত্রীদের কোনো ভোগান্তি নেই। সার্বিকভাবে যাতায়াত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়