বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Aporup Bangla

হাসপাতাল কতৃর্পক্ষের বক্তব্য ও গভীর দুঃখ প্রকাশ

ঢাকায় আদ্-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যু

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ২৭ মে ২০২৬

সর্বশেষ

ঢাকায় আদ্-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যু

ছবি : প্রতিনিধি

আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার আজ বুধবার ৬টি শিশুর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ গভীর দুঃখ ও শোক প্রকাশ করছে। আকস্মিক এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২৬ মে ২০২৬ দিবাগত রাত ২ টার দিকে হাসপাতালের ২য় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো চালু থাকলেও একাধিক নবজাতক শিশুর মায়েরা সেগুলো বন্ধ করার জন্য বলেন। একপর্যায়ে কর্তব্যরত নার্সরা সেগুলো বন্ধ করে দেন। 

রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। এরপর রাত ৪ টার দিকে ১জন বাচ্চা অস্বাভাবিকভাবে কান্না করতে থাকলে দ্রুত নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্র এনআইসিইউ’তে নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে অন্য ৫ জন বাচ্চাকেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউ’তে নিয়ে যাওয়া হয়। 

সকাল ৬টার সময় ১ম বাচ্চা মারা যায় এবং সকাল ৬টা থেকে ৯ টার মধ্যে অন্য ৫ নবজাতক শিশু মারা যায়। এই ওয়ার্ডে সদ্য ডেলিভারি হওয়া মায়েরা বাচ্চা সহ অবস্থান করেন এবং রাতের বেলা ৩ জন নার্স দায়িত্বরত অবস্থায় ছিলেন।  

উল্লেখ্য ঘটনা ঘটার সাথে সাথে হাসপাতালের উর্ধ্বতন সকল দায়িত্বশীল কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য হাসপাতালে অবস্থান করছেন। এখানে উল্লেখ্য যে, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক দূর্ঘটনা কেন ঘটল সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছেন।  

আদ্-দ্বীন কর্তৃপক্ষও অভ্যন্তরীণভাবে এ মর্মান্তিক ঘটনার তদন্ত করছে। ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
 

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়