শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Aporup Bangla

চালু থাকবে সব ধরনের সেবা

লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে করবে আদ্-দ্বীন হাসপাতাল

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১১ জুন ২০২৬

সর্বশেষ

লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে করবে আদ্-দ্বীন হাসপাতাল

ফাইল ছবি

সম্প্রতি ৬টি নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ি আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপীল করার সময় দেওয়া হয়েছে। 

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ প্রতাশা করে, চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে সরকার আদ্-দ্বীনকে সুযোগ দিবে।

উল্লেখ্য, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অনাকাংখিত ঘটনার পরেও সবধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান। বর্তমানে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং আজ ১১ জুন প্রায় ১ হাজার রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে। এছাড়া এনআইসিইউতে ৬০ জন নবজাতক শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী ভর্তি রয়েছে। 

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়