শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

Aporup Bangla

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনায়

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৪, ২০ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটে এ দর রেকর্ড করা হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। জানুয়ারির অধিক লেনদেন হওয়া চুক্তির দামও ২০ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল।
 

ম.র

সর্বশেষ