ফাইল ছবি
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে মিসর ও ইরান মুখোমুখি হওয়ার দিনেই একই ভেন্যুতে এলজিবিটিকিউ+ প্রাইড উদযাপন হওয়ার কথা থাকায় দুই দেশই প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সিয়াটল লুমেন ফিল্ডে ২৭ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ইরান ও মিসরের সরকারি এবং ফুটবল কর্তৃপক্ষ সতর্ক করেছেন যে, নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধ কোনো আয়োজন বা শিল্পকর্ম তারা মেনে নিতে পারবে না। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এবং মিসর সকার ফেডারেশনের প্রধান আদো রিদা উভয়ই বিষয়টি ফিফার কাছে জানিয়েছে। তারা ফিফাকে চিঠি দিয়েছে যাতে স্টেডিয়ামের ভেতরে কোনো স্পর্শকাতর অনুষ্ঠান না হয়।
সিয়াটল প্রাইডফেস্টের আয়োজকরা জানিয়েছেন, উদযাপন স্টেডিয়ামের বাইরে করা হবে এবং প্রাইড সপ্তাহজুড়ে চলবে। ফিফা স্টেডিয়ামের ভিতরে খেলার নিয়ন্ত্রণ রাখবে, যেখানে উদযাপনের কোনো হস্তক্ষেপ করা হবে না।
এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের দুই দেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান ও মিসরে সমকামিতা কঠোরভাবে শাস্তিযোগ্য, যেখানে ইরানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে।
ম.র





