ফাইল ছবি
ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই শক্তিশালী দলের এই লড়াই নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।
তাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য হলেও কাগজে-কলমে কিছুটা এগিয়ে রয়েছে ইংল্যান্ড।অপ্টার সিমুলেশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ।
অন্যদিকে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২.০ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২৯.৭ শতাংশ, সেক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, প্রয়োজনে টাইব্রেকারেও।
ফাইনালে ওঠার সম্ভাবনার হিসাবেও খুব বেশি পার্থক্য নেই। অপ্টার তথ্য বলছে, ইংল্যান্ডের সম্ভাবনা ৫১.৯ শতাংশ, আর্জেন্টিনার ৪৮.১ শতাংশ।
অর্থাৎ যে কোনো দলই জায়গা করে নিতে পারে ফাইনালে।
দুই দলের অতীত রেকর্ডও বেশ জমজমাট। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টি, আর্জেন্টিনা ২টি, ৬টি ম্যাচ ড্র হয়েছে। যদিও ১৯৯৮ বিশ্বকাপে ড্রয়ের পর টাইব্রেকারে জিতে পরের রাউন্ডে উঠেছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপ ইতিহাসে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ মুখোমুখি লড়াই, যা এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও ঐতিহাসিক করে তুলেছে।
ম.র





