মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩

Aporup Bangla

বিল গেটস: দুই রাশিয়ান নারী এবং এপস্টিনের সঙ্গে আমার সম্পর্ক ভুল ছিল

সারাবিশ্ব

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

বিল গেটস: দুই রাশিয়ান নারী এবং এপস্টিনের সঙ্গে আমার সম্পর্ক ভুল ছিল

ফাইল ছবি

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস স্বীকার করেছেন যে, তার দুই রাশিয়ান নারীর সঙ্গে সম্পর্ক ছিল, যা পরবর্তীতে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন জানতে পারেন। তবে তিনি দাবি করেছেন, ওই নারীরা এপস্টিনের কোনো পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না।

গেটস ফাউন্ডেশনের অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) তিনি বলেন, এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক রাখা এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়াকে তিনি একটি ‘বিরাট ভুল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ক্ষমা চেয়েছেন, বিশেষ করে যাদের তার ভুলের কারণে জড়ানো হয়েছে তাদের কাছে।

সংবাদ সংস্থা রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, গেটস কোনো বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। তিনি বলেন, “আমি অবৈধ কিছু করিনি, দেখিওনি। এপস্টিনের চারপাশের নারীদের সঙ্গে আমি কখনও সময় কাটাইনি।”

বিল গেটস আরও জানিয়েছেন, কিছু ছবি বৈঠকের পরে এপস্টিনের অনুরোধে তোলা হয়েছিল, যেখানে তাকে নারীদের সঙ্গে দেখা গেছে, তবে ছবিতে তাদের মুখ ঝাপসা রাখা হয়েছিল। তিনি স্পষ্ট করেছেন, এপস্টিনের সঙ্গে তার পরিচয় কেবল দাতব্য কাজ সংক্রান্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তার সঙ্গে দেখা করা একটি ভুল ছিল।

ফাউন্ডেশনের মুখপাত্র রয়টার্সকে জানান, গেটস কর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত সভায় অংশ নিয়েছিলেন এবং এপস্টিন ফাইলসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়