ফাইল ছবি
বাগদাদ-এর আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।
আল জাজিরা সোমবার সকালে জানিয়েছে, ভিডিওটির সত্যতা তারা যাচাই করেছে। ভিডিওটি ঘাঁটির বাইরে থেকে ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
ইরাকি সংবাদমাধ্যম নিরাপত্তা বাহিনীর বরাতে জানিয়েছে, দুটি ড্রোন দিয়ে ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি ড্রোন ঘাঁটির ভেতরে আঘাত হানে, আর অন্যটি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়।
ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
ম.র





