বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের পাল্টা আঘাত

সারাবিশ্ব

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭, ২ মার্চ ২০২৬

সর্বশেষ

লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের পাল্টা আঘাত

ফাইল ছবি

সোমবার ভোরে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের মানুষের প্রতিরক্ষা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে হত্যা করার ঘটনার প্রেক্ষিতে তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে রকেট ছোড়া হয়।

হামলার পরপরই ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক পাল্টা বিমান হামলা শুরু করে। একটি সূত্রের বরাতে জানা গেছে, রাজধানী বৈরুত-এর কয়েকটি এলাকাতেও হামলা চালানো হয়েছে।

এর আগে গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও পরবর্তী দুই দিন হিজবুল্লাহ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে সোমবার ভোরে তারা রকেট হামলা চালালে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়