ফাইল ছবি
নাওয়াফ সালাম ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া রকেট হামলার কঠোর সমালোচনা করেছেন। তিনি এ ঘটনাকে “দায়িত্বহীন ও সন্দেহজনক পদক্ষেপ” হিসেবে অভিহিত করে বলেন, এটি লেবাননের নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলা শুরুর পর বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও আশপাশের এলাকায় রকেট নিক্ষেপ করা হয়। হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, রকেট ছুড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হলো।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাওয়াফ সালাম বলেন, “এই হামলা একটি দায়িত্বহীন ও সন্দেহজনক পদক্ষেপ। এ ধরনের হামলা লেবাননের নিরাপত্তাকে বিপন্ন করে এবং ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার অজুহাত দেয়।”
তিনি আরও বলেন, “আমরা লেবাননকে নতুন কোনো সংঘাতে জড়াতে চাই না। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছে।”
ম.র





