মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২

Aporup Bangla

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ১৫ দফা প্রস্তাব, কী আছে এতে?

সারাবিশ্ব

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৬, ২৫ মার্চ ২০২৬

সর্বশেষ

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ১৫ দফা প্রস্তাব, কী আছে এতে?

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাব ইতোমধ্যে তেহরানে পৌঁছেছে বলে জানা গেছে।

যদিও পুরো প্রস্তাব প্রকাশ করা হয়নি, তবে The New York Times-এর প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে কিছু গুরুত্বপূর্ণ দফার আভাস পাওয়া গেছে।

প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত হলো—ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ। এছাড়া হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম Channel 12-এর তথ্য অনুযায়ী, প্রস্তাবের আওতায় ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে এবং ইতোমধ্যে মজুত থাকা উচ্চমাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে।

জাতিসংঘ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০ শতাংশ।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ইরান যদি হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নেয়, তাহলে এর বিনিময়ে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া প্রস্তাবে আরও বলা হয়েছে, ইরান প্রাথমিকভাবে সম্মতি দিলে যুক্তরাষ্ট্র এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। এই সময়ের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিস্তারিত আলোচনা চলবে।

এ বিষয়ে জানতে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়