বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩

Aporup Bangla

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আবারও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

সারাবিশ্ব

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আবারও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি

ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপের মার্কিন সিদ্ধান্ত এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক সাত শতাংশ বা ৫৮ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম শূন্য দশমিক চার শতাংশ বা ৩৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম প্রায় দুই শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত কোন দিকে মোড় নেয়, তার ওপরই তেলের ভবিষ্যৎ মূল্য অনেকাংশে নির্ভর করবে।

তাদের ভাষ্য, বিশ্ববাজারে বর্তমানে তেলের সরবরাহ পর্যাপ্ত থাকলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়লে কিংবা ইরানি তেল রপ্তানির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলে বাজারে সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর ফলে তেলের দাম আরও বাড়তে পারে।
উল্লেখ্য, বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো।

ফলে এই নৌপথে যেকোনো ধরনের অস্থিরতা বিশ্ব জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।
সূত্র: রয়টার্স

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়