মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২

Aporup Bangla

ভারতের কলকাতা থেকে দেশে পৌঁছেছে আ.লীগের সাবেক এমপির মরদেহ

দেশজুড়ে

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ২ মার্চ ২০২৬

সর্বশেষ

ভারতের কলকাতা থেকে দেশে পৌঁছেছে আ.লীগের সাবেক এমপির মরদেহ

ফাইল ছবি

ভারতের কলকাতা-তে মারা যাওয়া জোয়াহেরুল ইসলামের মরদেহ রোববার (১ মার্চ) রাতে দেশে পৌঁছেছে। রাত ১১টার দিকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তার লাশ দেশে আনা হয়।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট থেকে মরদেহ বেনাপোল চেকপোস্টে পৌঁছে।

জোয়াহেরুল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং কলকাতার ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড-এ ভর্তি ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুর সময় তার স্ত্রী ও মেয়ে কলকাতায় উপস্থিত ছিলেন।

২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। শিক্ষাজীবনে তিনি করটিয়া সরকারি সা’দত কলেজে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে দুই মেয়াদে ভিপি নির্বাচিত ছিলেন। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই পরিচিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে মরদেহ দেশে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং পরে তাকে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়