শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

দেশজুড়ে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশিত: ১৫:১৪, ২ অক্টোবর ২০২৬

সর্বশেষ

ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

ফাইল ছবি


ময়মনসিংহে যাত্রীবাহী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালকসহ সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন। 

তিনি জানান, নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে নিহতদের মধ‍্যে সিএনজি চালকও রয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি বিস্তারিত পরে জানানো হবে।
 

ম.র

সর্বশেষ