মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩

দেশজুড়ে

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩

ছবি : প্রতিনিধি

লমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কাজ করছে পুলিশ।

ম.র

সর্বশেষ