বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে মঞ্চে

বিনোদন

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ২৮ নভেম্বর ২০২৫

সর্বশেষ

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে মঞ্চে

ফাইল ছবি

দীর্ঘদিন ধরে আনন্দ-হাসির চরিত্রে দর্শকের মন জয় করা অভিনেতা মোশাররফ করিম এবার একাকী মঞ্চে দাঁড়ালেন স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে। তিনি এবার অভিনয় করেছেন নতুন ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’-এ, যেখানে তিনি জীবনের মাঝবয়সি ঝড়ঝাপটা, ছোট ছোট হতাশা ও অগোচরে জমে থাকা ক্লান্তিকে হাসির আঙ্গিকে তুলে ধরেছেন।

নির্মাতা শরাফ আহমেদ জীবন জানিয়েছেন, মানুষের জীবনে সব আলো সবসময় কাজে আসে না। কখনও তীব্র আলোতে কিছুই দেখা যায় না, আবার অন্ধকারে তো আরও নয়। তাই তিনি বেছে নিয়েছেন ‘ডিমলাইট’—মৃদু আলো, যেখানে লুকিয়ে থাকা সমস্যাগুলোও দর্শকের চোখে পড়ে। ফিল্মটি দর্শককে সেই আলোয় দাঁড়িয়ে নিজের জীবন দেখার অভিজ্ঞতা দিতে চায়।

মোশাররফ করিমও গল্পটিকে নিজের মতোভাবে উপলব্ধি করেছেন। তার চোখে, জীবনে এক এক করে যোগ হয় নানা দায়িত্বের আবরণ—টাকার হিসাব, বাচ্চার স্কুলের খরচ, বাজার-সদাই, সকাল-বিকেলের তাড়াহুড়া। এই আবরণের ভিড়ে হারিয়ে যায় সম্পর্কের কোমলতা। কোথাও থাকে না ফুল, থাকে না ফুলের ঘ্রাণ; থাকে শুধু দায়িত্ব আর নিয়মের ঠাসবুনন। এই চরিত্রের মধ্য দিয়ে তিনি হারিয়ে যাওয়া ঘ্রাণ খুঁজে পেতে চান।

ফিল্মে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তানজিকা আমিন, পারশা ইভানা, শরাফ আহমেদ জীবনসহ আরও কয়েকজন শিল্পী। এটি মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ সিনেমা, যা এর আগে উপহার দিয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ এবং ‘৩৬-২৪-৩৬’।

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়