বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

দয়া করে মানবিক হই : পিয়া জান্নাতুল

বিনোদন

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

দয়া করে মানবিক হই : পিয়া জান্নাতুল

ফাইল ছবি

জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার মা-হারা বাচ্চা বানরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায়, মা বিহীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে আঁকড়ে ধরে আছে। দৃশ্যটি মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও ছুঁয়ে গেছে। তবে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় এই অসহায়ত্বকে পুঁজি করার বিষয়টি তিনি কঠোর সমালোচনা করেছেন।

এক পোস্টে পিয়া লিখেন, ‘ছোট্ট প্রাণীটি শুধু একটু আদর খুঁজছে। কিন্তু অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করে নিজেদের প্রোডাক্টের সাথে ওর গল্প জুড়ে দিয়েছে। এটা আমার কাছে খুব স্বার্থপর মনে হয়। একটি অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক নয়।’

রমজানের মাহাত্ম্য তুলে ধরে পিয়া বলেন, ‘আমরা নিজেরাই রোজা রেখে খিদার অনুভূতি বুঝি। তাহলে রাস্তায় থাকা প্রাণীগুলো যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে?’

সবশেষে তিনি ভক্ত ও অনুসারীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে তাদের জন্য একটু খাবার দিই, একটু খেয়াল রাখি। রমজান শুধু আমাদের ইবাদত নয়, অসহায় প্রাণীদের দায়িত্বও মনে করিয়ে দিক।’

পিয়া জান্নাতুল শোবিজের পাশাপাশি আইন পেশায়ও যুক্ত। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করেছেন।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়