ফাইল ছবি
নব্বই দশকে জনপ্রিয় গান ‘একটা চাদর হবে’ পরিবেশন করে আলোচিত কণ্ঠশিল্পী জেনস সুমন (প্রকৃত নাম: গালিব আহসান মেহেদি) আর নেই। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু।
জেনস সুমন ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা পান। দীর্ঘ সংগীত জীবনে তিনি প্রায় ৩০০ গান গেয়েছেন।
তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, **‘চেরী’**সহ একাধিক গান শ্রোতাদের মনে জায়গা করে নেয়। ২০০৮ সালে প্রকাশিত হয় তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়ম থাকলেও ভক্তদের ভালোবাসা কখনো কমেনি।
ম. র





