ফাইল ছবি
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে তৈরি ভুয়ো প্রোফাইল ও পোস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, আরাধ্যার কোনও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নেই এবং যেসব প্রোফাইল দেখানো হচ্ছে, তা সবই ভুয়ো।
একটি অনুষ্ঠানে এসে ঐশ্বরিয়া বলেন, “আমি জানি, আপনারা আমাকে এবং আমার পুরো পরিবারকে ভালোবাসেন। তবে যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই।”
অভিনেত্রী আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা উচিত, এবং নিজেও খুব সতর্কভাবে নিজের সোশ্যাল পোস্ট পরিচালনা করেন। এছাড়া, বিনা অনুমতিতে পরিবারের ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না বলে আদালতের দ্বারস্থ হয়েছেন ঐশ্বরিয়া।
ম.র





