শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

ভূমিকম্পের মাঝেও নিরাপদ প্রভাস, জাপান থেকে মিলেছে স্বস্তির খবর

বিনোদন

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ১০ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

ভূমিকম্পের মাঝেও নিরাপদ প্রভাস, জাপান থেকে মিলেছে স্বস্তির খবর

ফাইল ছবি

দক্ষিণী সুপারস্টার প্রভাস বর্তমানে নিজের আসন্ন ছবি ‘বাহুবলী: দ্য এপিক’ প্রচারণার কাজে জাপানে অবস্থান করছেন। ১২ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা থাকলেও সফরের সময়ই জাপানের ইওয়াতে প্রদেশে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভয়াবহ কম্পনে অন্তত ২৩ জন আহত হয়েছেন। এই খবরের পরে ভক্তদের মধ্যে প্রভাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।

তবে আনন্দের খবর হলো, পরিচালক মারুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন, প্রভাস সম্পূর্ণ নিরাপদে আছেন। তিনি বর্তমানে টোকিওতে নেই এবং নিরাপদ স্থানে অবস্থান করছেন। প্রভাসের আসন্ন ছবি ‘রাজা সাহেব’-এর পরিচালকও অনুরাগীদের আশ্বস্ত করেছেন।

সোমবারের ভয়াবহতার পরে জাপানের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়